বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

অল্পতেই গা গুলিয়ে বমি আসে? দূর করুন ঘরোয়া উপায়ে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১১০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : পেট রোগা বাঙালি কখনও পড়েন ডায়ারিয়ার কবলে, কখনও গ্যাস বা অ্যাসিডিটি, আবার মাঝে মধ্যে গা-গুলিয়ে বমি নিয়ে জেরবার। বমি বমি ভাব খুবই অস্বস্তিকর এক সমস্যা। এই সমস্যায় ভুগলে সারা দিনটা মাটি। শরীর ক্লান্ত থাকে, দুর্বল মনে হয়। কোনও কিছু খাওয়া যায় না। সারা শরীর যেন উথাল-পাতাল করতে থাকে।

এবার ঘরোয়া পদ্ধতিতেই এই সমস্যার হাত থেকে মিলবে মুক্তি। বাড়িতে থাকা এই জিনিস গুলোই আপনাকে বমি ভাব থেকে স্বস্তি দিতে পারে।

আদা 

বমি ভাব, বমি এবং পেটের অন্যান্য সমস্যা সারাতে দারুণ কার্যকর আদা। এক টুকরো আদা চিবিয়ে খেতে পারেন, রান্নায় ব্যবহার করতে পারেন, অথবা আদা চা বানিয়ে খেতে পারেন। আদা খাওয়া নিরাপদ, তবে অতিরিক্ত খাওয়া একেবারেই ঠিক নয়।

লেবু 

বমি বমি ভাব হলে লেবুর সতেজ স্বাদ দারুণ কাজ করে। লেবুর রসে নিউট্রালাইজিং অ্যাসিড থাকে, যা বাইকার্বোনেট যৌগ গঠন করে, যার ফলে বমি বমি ভাব দূর হয়। এক গ্লাস উষ্ণ পানিতে লেবুর রস এবং এক চিমটি লবণ মিশিয়ে পান করুন।

পেপারমিন্ট তেল 

পেপারমিন্ট এসেনশিয়াল অয়েলের গন্ধও বমি বমি ভাব কমাতে সাহায্য করে। আপনি আপনার হাতে কয়েক ফোঁটা পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল ঘষে তার গন্ধ শুকতে পারেন।

মশলা 

ভারতীয় রান্নায় ব্যবহৃত নির্দিষ্ট কিছু মশলাও বমি ভাব কমাতে সাহায্য করে। মৌরি গুঁড়া, দারুচিনি গুঁড়া এবং জিরা বমি ভাব এবং বমির চিকিৎসায় ব্যবহৃত হয়। আপনি এই সব মশলা দিয়ে চা বানিয়ে খেতে পারেন।

এলাচ 

এলাচ চিবোলেও বমি ভাব কমে। যখনই আপনি অস্বস্তি বোধ করতে শুরু করবেন, তখন মুখে একটা বা দুটি ছোটো এলাচ নিয়ে ধীরে ধীরে চিবোতে থাকুন। এতে বমির অনুভূতি প্রশমিত হবে।

সূত্র: বোল্ডস্কাই

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit