রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

দাম বেড়েছে টিসিবির ২ পণ্যের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : বুধবার (১৪ ডিসেম্বর) থেকে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হতে যাচ্ছে। এর আগে, এক দফায় চিনি ও ডালের দাম কেজিপ্রতি ৫ টাকা করে বাড়িয়ে নির্ধারণ নতুন দাম নির্ধারণ করেছে টিসিবি। 

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি)।

নতুন এ মূল্যবৃদ্ধির ফলে এখন প্রতি কেজি চিনি ৬০ টাকা ও মসুর ডাল ৭০ টাকায় বিক্রি হবে। তবে সয়াবিন তেল আগের দামে প্রতি লিটার ১১০ টাকায় মিলবে। ফ্যামিলি কার্ডের আওতায় একজন ক্রেতা এক দফায় এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারেন।

গণমাধ্যমকে চিনি ও ডালের মূল্যবৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির।

তিনি জানান, বাজারে চিনি ও ডালের দাম বেড়েছে। বাজারদরের সঙ্গে টিসিবির পণ্যের দর সমন্বয় করতে দাম বাড়ানো হয়েছে। 

উল্লেখ্য, টিসিবির ডিসেম্বরের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ

কিউএনবি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit