সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করবে বাংলাদেশ-মালয়েশিয়া পদত্যাগের চাপে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট

আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১০০ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : “ সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৩ ডিসেম্বর) সকালে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সভা অনিুষ্ঠিত হয়।

আগামী ১৭ থেকে ২২ ডিসেম্বর ২০২২ সপ্তাহব্যাপি পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহ যথাযথভাবে উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ রায়। প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে এবং পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপনে সফলতা ও স্বার্থকতা অর্জনে করণীয় সম্পর্কে পরামর্শমুলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর। আরো বক্তব্য রাখেন, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেস ক্লাবের সম্পাদক এ রায়হান চৌধুরী প্রমুখ। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ রায় বলেন, মাতৃস্বাস্থ্যের উন্নয়ন ও মাতৃমৃত্যু হ্রাস বর্তমান সরকারের অন্যতম অঙ্গিকার। এছাড়াও সভায় পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারীগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit