মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা: বিরতির আগে ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন মার্টিনেজের বিকল্প ভাবছে স্কালোনি? কিচেন ক্যাবিনেটের সদস্যরা প্রতি মঙ্গলবার বসতেন: আলী ইমাম মজুমদার রাতে ভার্চুয়ালি অনুষ্ঠিত হলো ইসলামী ব্যাংকের পর্ষদ সভা ডেঙ্গু রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী মে মাসে রেমিট্যান্স এসেছে প্রায় সাড়ে ৩ বিলিয়ন ডলার

বিএনপির ১০ দফার সবই পুরনো কথা: কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ১০ দফা দাবির মধ্যে নতুন কিছু নেই, সব পুরনো কথা; এরপরও খতিয়ে দেখা হচ্ছে মেনে নেওয়ার মতো কোনো দাবি আছে কিনা। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আয়োজিত সমাবেশে রাজধানীর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন ওবায়দুল কাদের। 

ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর সব অচল করে দেওয়ার ছক একে বিএনপি এখন নিজেরাই অচল। বিএনপির এমপিদের পদত্যাগের সমালোচনা করে তিনি বলেন, বিএনপির সংসদরা চলে গেলেন, এভাবে বয়কট করা বড় ভুল, অচিরেই বুঝতে পারবেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুর ইসলাম আজাদ প্রমুখ। 

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit