শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

সাংবাদিককে হেনস্তা, সেই কনস্টেবল ক্লোজড

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১০০ Time View

ডেস্কনিউজঃ জাতীয় সংসদ ভবনের সামনে লাইভ সম্প্রচারের সময় নাগরিক টিভির সাংবাদিকের বুম কেড়ে নেয়া ডিএমপির প্ররক্ষা বিভাগের কনস্টেবল মো. শাহিনুর রহমানকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে। আজ ডিএমপি থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গতকাল সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ বিষয়ে লাইভ সম্প্রচার করার সময় নাগরিক টিভির সাংবাদিক সাইদ আরমানের বুম কেড়ে নেন কনস্টেবল মো. শাহিনুর রহমান।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নজরে এলে ওই কনস্টেবলের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়।

কিউএনবি/বিপুল/১২.১২.২০২২/দুপুর ২.২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit