বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সারাক্ষণ দাড়ি চুলকাচ্ছে? কী ভাবে এই সমস্যা থেকে রেহাই পাবেন?

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৩২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : কেউ দাড়ি রাখতে পছন্দ করেন, কারও আবার দাড়ি একেবারেই অপছন্দ। দাড়ি থাকুক বা না থাকুক, দাড়ি চুলকানোর সমস্যায় কিন্তু একবার না একবার প্রত্যেকেই পড়েছে।

দাড়িতে চুলকানি ভীষণই অস্বস্তিকর একটি সমস্যা। দাড়ি চুলকানির অসংখ্য কারণ থাকতে পারে, যেমন – পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা, শুষ্ক ত্বক, ব্রণর মতো সমস্যা, ইত্যাদি। কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করলেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

দাড়ি পরিষ্কার না রাখলে ব্যাকটেরিয়া সংক্রমণ এবং ব্রণ, পিম্পল হতে পারে। যে কারণে দাড়ি চুলকায়। তাই প্রতিদিন দু’বার ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে আপনার মুখ এবং দাড়ি ধোওয়া অভ্যাস করুন। ঘরের বাইরে থাকলে মুখ এবং দাড়ির ঘাম মুছতে ফেস ওয়াইপস ব্যবহার করুন।

দাড়ি পরিষ্কার রাখার পাশাপাশি, সর্বদা ময়েশ্চারাইজড এবং কন্ডিশন রাখতে হবে। দাড়ির চুলের টেক্সচার মাথার চুলের থেকে অনেকটাই আলাদা। সহজেই দাড়ির চুল রুক্ষ, শুষ্ক ও জট পাকিয়ে যেতে পারে। অতএব, অ্যালোভেরা এবং নারকেল তেলের মতো প্রাকৃতিক উপাদান দিয়ে দাড়ি ময়েশ্চারাইজ করুন। এতে দাড়ি ভাল থাকবে।

ট্রিম করুন

ট্রিম না করা দাড়িতে ব্যাকটেরিয়া এবং রোগজীবাণু বাসা বাধে। তাই সময়ে সময়ে আপনার দাড়ি কাটতে ভুলবেন না।

কেমিক্যাল ব্যবহার বন্ধ করুন

কেমিক্যাল-যুক্ত প্রোডাক্ট ব্যবহারের কারণে ত্বকে প্রদাহ এবং জ্বালা হতে পারে। তাই, দাড়ি ঠিক রাখতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই শ্রেয়।

দাড়ি চিরুনি দিয়ে আঁচড়ান

দিনে অন্তত একবার বা দু’বার দাড়ি চিরুনি দিয়ে আঁচড়ান। এতে আপনার দাড়ি দীর্ঘ সময় জটমুক্ত এবং পরিপাটি থাকবে।

ন্যাচারাল আফটার শেভ ব্যবহার করুন

দাড়ি কামানো বা ট্রিম করার পর প্রাকৃতিক আফটার শেভ বা লোশন ব্যবহার করুন, যেমন – টি ট্রি অয়েল বা অ্যালোভেরা রয়েছে এমন পণ্য। অত্যন্ত কঠোর, সিন্থেটিক কেমিক্যাল আছে এমন পণ্য একেবারেই এড়িয়ে চলুন।

কিউএনবি/অনিমা/১১.১২.২০২২/সকাল ১১.২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit