শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

সপ্তাহের শেষে বাড়বে শীত

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১২১ Time View

ডেস্কনিউজঃ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা কমে শীত বাড়তে পারে।

শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির তথ্যমতে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মানদৌস’ ভারতের তামিলনাড়ু অতিক্রম করেছে। ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে দেশের সমুদ্রবন্দর থেকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ সাংবাদিকদের জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মানদৌস’ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। এটি উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করার সময় দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে।

তিনি জানান, শনিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রোববার ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী চারদিন পর তাপমাত্রা কমতে পারে।

শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ড ও শ্রীমঙ্গলে ৩১ ডিগ্রি সেলসিয়াস।

কিউএনবি/বিপুল/১০.১২.২০২২/ রাতে ১০.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit