বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

জাতীয় পার্টি সংসদ থেকে পদত্যাগ করবে না, জানালেন চুন্নু

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১২১ Time View

ডেস্কনিউজঃ জাতীয় পার্টি সরকার পতনের জন্য আন্দোলন করছে না উল্লেখ করে জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টি সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য আন্দোলন করছে। বিএনপি সংসদ থেকে পদত্যাগ করলো কি না তার সাথে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের জন্য জাতীয় পার্টি রাজনীতি করছে। জাতীয় পার্টি সংসদ থেকে পদত্যাগ করবে না।

আজ শনিবার গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

মুজিবুল হক চুন্নু আরো বলেন, বিএনপি তাদের রাজনৈতিক কৌশল ও মতাদর্শ অনুযায়ী রাজনীতি করছে। তাদের রাজনীতির সাথে জাতীয় পার্টির রাজনীতির আদর্শগত পার্থক রয়েছে। বিএনপি তাদের সমাবেশ থেকে আন্দোলনের কৌশল হিসেবে সংসদ থেকে পদত্যাগ করার যে ঘোষণা দিয়েছে তা জাতীয় পার্টির রাজনৈতিক কৌশল থেকে অনেক ভিন্ন।

তিনি বলেন, বিএনপির এমপিরা তাদের রাজনৈতিক কৌশল অনুযায়ী সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে জাতীয় পার্টির প্রতি যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। জাতীয় পার্টির নিজস্ব রাজনীতি ও আদর্শ রয়েছে। সেই নীতি ও আদর্শ মতে রাজনৈতিক কৌশল ঠিক করে জাতীয় পার্টি আন্দোলন করছে।

কিউএনবি/বিপুল/১০.১২.২০২২/ রাতে ১০.০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit