শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

নয়াপল্টনে সংষর্ষের ঘটনায় ‘অর্থদাতা’ জাবেদ রিমান্ডে

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১৪২ Time View

ডেস্কনিউজঃ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জাবেদ আহমেদ নামে এক অর্থদাতার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আরও দুই অর্থদাতা ইঞ্জিনিয়ার ফারুক আলম ও মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (১০ ডিসেম্বর) তাদের আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ আসামি জাবেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া অপর দুই আসামির রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভারতে আসছেন পুতিন, যোগ দেবেন জি-২০ সম্মেলনে!ভারতে আসছেন পুতিন, যোগ দেবেন জি-২০ সম্মেলনে!
গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত হন। আহত হন অনেকে। এ সময় বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে চাল-ডাল, পানি, নগদ টাকা ও বিস্ফোরক দ্রব্য পাওয়া যায় বলে জানায় পুলিশ।

সংঘর্ষের ঘটনায়, পুলিশ বাদী হয়ে ৪৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতা-কর্মীকে আসামি করে পল্টন মডেল থানায় মামলা করে।

‘বিএনপি পুলিশের ওপর হামলা করে অস্থিতিশীল করতে চেয়েছিল’‘বিএনপি পুলিশের ওপর হামলা করে অস্থিতিশীল করতে চেয়েছিল’।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন-বিএনপি চেয়ারপাসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ।

কিউএনবি/বিপুল/১০.১২.২০২২/ রাতে ৯.৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit