সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

হোয়াইটওয়াশ করতে নেমে বড় ব্যবধানে হার টাইগারদের

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে জিতে আগেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ দল। শনিবার সিরিজের শেষ ম্যাচে ভারতকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যেই মাঠে নামে টাইগাররা।  এদিন ৪১০ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ২২৭ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪.১ ওভারে দলীয় ৩৩ রানে ওপেনার শেখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। 

দ্বিতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে মাত্র ১৯০ বলে ২৯০ রানের রেকর্ড চতুর্থ জুটি গড়েন ইশান কিশান। তৃতীয় উইকেটে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং মারলন স্যামুয়েলস জিম্বাবুয়ের বিপক্ষে ৩৭২ রানের রেকর্ড জুটি গড়েছিলেন। কোহলির সঙ্গে ২৯০ রানের জুটি গড়ার পথেই ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকান ইশান কিশান। এই ম্যাচের আগে সেঞ্চুরিও করা হয়নি তার। সর্বোচ্চ খেলেছেন ৯৩ রানের ইনিংস। তার মানে সেঞ্চুরির আগেই পেয়ে গেলেন ডাবল সেঞ্চুরি। 

ইশান কিশান ১৩১ বল মোকাবেলা করে ২৪টি চার আর ১০টি ছক্কার সাহায্যে ২১০ রান করে ফেরেন। ৯১ বলে ১১টি চার আর ২টি ছক্কার সাহায্যে ১১৩ রান করেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ইশান কিশান ও কোহলির সেঞ্চুরিময় ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ৪০৯ রানের পাহাড় গড়ে ভারত। টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৪ ওভারে ১৮২ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন সাকিব। এছাড়া ২৯ রান করেন অধিনায়ক লিটন। ২৫ রান করেন মোহাম্মদ ইয়াসির আলী। ২০ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ।  

 

 

কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit