বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১৩১ Time View

ডেস্কনিউজঃ বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। নির্ধারিত সময়ের আগেই এ সমাবেশ শুরু হয়েছে।

শনিবার বেলা ১১টায় সমাবেশের সময় নির্ধারিত থাকলেও এর আগেই সকাল ১০টা ২০ মিনিটেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

এর আগে সকাল থেকেই সমাবেশেস্থলে উপস্থিত হন বিএনপির জেলা, মহানগর ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সভা মঞ্চে উপস্থিত হন।

ঢাকা বিভাগের জেলা কমিটির সভাপতি প্রথমে বক্তব্য রাখবেন। দলের মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতার হওয়ায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। একই সাথে সমাবেশ থেকে ১০ দফা কর্মসূচি ঘোষণা করা হবে। যা যুগপৎ আন্দোলনের ভিত্তি হিসেবে উল্লেখ করা হচ্ছে।

দলাীয় সূত্র জানিয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, ছাত্রদলের সভাপতি কাজী রওনুকুল হাসান শ্রাবণসহ আরো অনেকে মঞ্চে অবস্থান করছেন। ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল অনুষ্ঠান পরিচালনা করছেন।

জানা যায়, ২৬ শর্তে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেয় পুলিশ। গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার জন্য পুলিশের অনুমতি পাওয়ার পর বিকাল থেকেই সেখানে জড়ো হতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। গোলাপবাগ মাঠে হাজারো নেতাকর্মী দলে দলে প্রবেশ করেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

দলীয় সূত্র বলছে, যারা সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন তাদের বেশিরভাগই ঢাকার বাইরে থেকে আসা নেতাকর্মী। তারা সমাবেশে আসার পথে হয়রানির শিকার হয়েছেন বলেও অভিযোগ করো হয়েছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরাও সেখানে অবস্থান নেন।

বিকেলে সমাবেশস্থলের অনুমতি পাওয়ার পরই নেতাকর্মীদের পদচারণায় রাত ১০টার মধ্যেই প্রায় পরিপূর্ণ হয়ে যায় মাঠ। নেতাকর্মীদের মাঝে এক ধরনের উৎসবের আমেজ দেখা যায়।

কিউএনবি/বিপুল/১০.১২.২০২২/দুপুর ২.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit