শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

পর্তুগালকেও চমকে দিতে চায় মরক্কো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৩২ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রোয়েশিয়া ও বেলজিয়ামের মতো দলকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো। চমকে গেছে সবাই। আরও বড় কাণ্ড তারা ঘপটিয়েছে স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গিয়ে।

এবার মরক্কোর সামনে পর্তুগাল বাধা। মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগির বিশ্বাস করেন, রোনালদোর দলকে আসর থেকে বিদায় করার সামর্থ্য তাদের আছে।

ওয়ালিদ বলেছেন, ‘পর্তুগালের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, তাদের দুর্দান্ত সব স্ট্রাইকার আছে। কিন্তু তারা জানে যে আমরা চ্যালেঞ্জ জানাব। আমরা অভিজাত দলের বিপক্ষে খেলতে অভ্যস্ত। আমাদের একটি পরিকল্পনা আছে এবং আমরা চমক দেখানোর চেষ্টা করব। আমাদের নিজেদের খেলায় মনোযোগ দিতে হবে এবং ম্যাচ এগিয়ে চলার সঙ্গে আরও ভালো করতে হবে।’

তিনি আরও মনে করেন ‘আমি আমার দেশ ও দলকে নিয়ে গর্বিত। আমাদের দলের আবহ ইতিবাচক এবং সবাই এমনভাবে আছে যেন আমরা সবাই একই পরিবারের অংশ। আমাদের পেছনে আফ্রিকা ও আরব বিশ্বও আছে। এটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সবার আগে আমরা মরক্কোর জন্য খেলব।’

কিউএনবি/অনিমা/০৯.১২.২০২২/রাত ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit