বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন ভূরাজনৈতিক সমীকরণ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী হোয়াটসঅ্যাপে এআই দিয়ে তৈরি ছবি-ভিডিও চেনাতে আসছে নতুন ফিচার রাজা চার্লসকে স্বাক্ষরিত ব্যাট উপহার দিলেন বাবর আজম প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ পাকিস্তানকে ‘দুর্বল দল’ বলায় দুঃখ প্রকাশ ব্রডের মাঝ আকাশে অসুস্থ পাইলট, বিপদ সংকেত পাঠিয়ে নামল ইন্ডিগোর বিমান বিচ্ছেদের পর কার কাছে ফিরেছেন খুশি কাপুর, কে তিনি? মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে কী বিষয়ে আলোচনা হলো জামায়াত আমিরের অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত এলিনা শাম্মী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে কলেজ ছাত্র নিহত

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১২৮ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ওমর আলী (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এসময়  দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের নোহালি গ্ৰামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক উপজেলার ভোটমারী ইউনিয়নের নোহালি গ্ৰামের আবু বক্করের ছেলে ও কালিগঞ্জ পাবলিক করিমুদ্দিন  উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসিতে উত্তীর্ণ হয়েছিলো।

খোঁজ নিয়ে জানা যায়, তিস্তা চর এলাকার  জমি নিয়ে দীর্ঘদিন থেকে আবু সাঈদ ও আব্দুল বারি বিরোধের জেরে উভয়ের মাঝে হাতাহাতি পরে সংঘর্ষ বাঁধে। এতে আবু বক্করের ছেলে ওমর ফারুক এগিয়ে গেলে দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে । এতে ধারালো অস্ত্র  দিয়ে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই ওমর ফারুক মারা যান।খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় একজনকে আটক করেছেন পুলিশ।ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরাদ হোসেন বলেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলে আসছে। দুই পক্ষের লোকজন জমিতে গেলে সংঘর্ষবাধে এতে এক জন নিহত হয়।কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এটিএম গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

কিউএনবি/অনিমা/০৯.১২.২০২২/বিকাল ৫.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit