বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

চূড়ান্ত লড়াইয়ের সময় এসে গেছে : মান্না

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : সরকার ফ্যাসিবাদী আচরণের সব সীমা অতিক্রম করেছে অভিযোগ তুলে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এখন চূড়ান্ত লড়াইয়ের সময় এসে গেছে। এই লড়াইয়ে আমাদের বিজয় সুনিশ্চিত। অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার শেষ চেষ্টা করছে। তারাও জানে, সময় ফুরিয়ে এসেছে। আজ শুক্রবার দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

মান্না বলেন, বিরোধী রাজনৈতিক শক্তিকে দমনের জন্য সরকার সর্বশক্তি নিয়োগ করেছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং অসাংবিধানিক বক্তব্য দেওয়া হচ্ছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি করে, হামলা করে তারা দেশকে অস্থিতিশীল করে তুলেছে। তবে হামলা, মামলা, গ্রেপ্তার করে গণ-অভ্যুত্থান ঠেকানো যাবে না। অবিলম্বে কেন্দ্রীয় নেতারাসহ বিএনপি এবং গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের মুক্তি দাবি করেন তিনি।

তিনি সরকারের উদ্দেশে বলেন, বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হোন। পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় জনগণ রাজপথে ফয়সালা করবে। গত ১৪ বছর ধরে যে জনগণের সব অধিকার হরণ করেছেন, সিদ্ধান্ত এখন সেই জনগণের হাতে বলেও উল্লেখ করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit