বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

মস্কোর শপিং সেন্টারে ভয়াবহ আগুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, শুক্রবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে মস্কোর বৃহত্তম খিমকি শপিং এবং বিনোদনকেন্দ্রে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তি ওই শপিং সেন্টারের নিরাপত্তাকর্মী বলে জানিয়েছে আরটি।

 
আরটি জানিয়েছে, ভোরে আগুন লাগার পর দ্রুত তা প্রায় ৭ হাজার বর্গ মিটার (৭৫ হাজার বর্গফুট) এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এতে শপিং সেন্টারটির কাঠামোর কিছু অংশ ধসে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পাওয়া ছবি বিস্ফোরণের দৃশ্যও দেখা গেছে। স্থানীয় সময় সকাল নয়টা পর্যন্ত আগুনের লেলিহান শিখা উঠতে দেখা গেছে। রাশিয়ান দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে।
 
রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, তারা আগুনের কারণ অনুসন্ধান করছে। অন্যদিকে মস্কো অঞ্চলের জরুরি পরিষেবা সংস্থার প্রধান বলেছেন, ভবনের মেরামত কাজের সময় আগুন লেগেছে বলে মনে হচ্ছে। শপিং সেন্টারের একজন কর্মী তাস আরটিকে জানিয়েছেন, শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়, তারপর একটি বিস্ফোরণ ঘটে যার ফলে আগুন ছড়িয়ে পড়ে। মেগা খিমকি একটি বৃহৎ শপিং এবং বিনোদন কেন্দ্র। এটি মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit