বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ওভেন ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলুন স্পঞ্জ কেক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৯০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সামনেই বড়দিন। কেক ছাড়া বড়দিন তো জমবেই না। তার উপর সেই কেক যদি নিজের হাতের তৈরি হয়, তাহলে তো কথাই নেই। কিন্তু বাড়িতে ওভেন নেই? ভাবছেন কেক বানাবেন কি করে? নো চিন্তা। ঝটপট জেনে নিন ওভেন ছাড়াই স্পঞ্জ কেক বানানোর পদ্ধতি।

যা যা লাগবে-

মাখন -১/৪ কাপ, চিনি- ৩/৪ কাপ, দুধ ১/৪ কাপ, ময়দা ১ কাপ,কোকো পাউডার ১/৪ কাপ, বেকিং পাউডার- দেড় চা চামচ, ডিম-২ টি, নুন খুব সামান্য,ভ্যানিলা এসেন্স-১ চা চামচ, বেকিং মোল্ড বা অ্যালমোনিয়ামের বাটি।

তৈরি করুন এভাবে-

একটা বাটিতে ডিম ভালো করে ফেটিয়ে নিন। ৪-৫ মিনিট ধরে ভাল করে ফেটিয়ে নিন। যতক্ষণ না ঘন হয়ে আসছে। এবার তার মধ্যে মাখন দিয়ে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিন। তারপর চিনি দিন। সমস্তটা মিশে গেলে এবার তাতে অল্প অল্প করে ময়দা-কোকো পাউডার চালুনি দিয়ে চেলে মিশিয়ে নিন, নাড়তে থাকুন। এরপর দুধ দিয়ে দিন। তারপর বেকিং পাউডার, লবণ আর ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে নিন। খেয়াল রাখতে হবে যেন দলা পাকিয়ে না যায়। এবার যে বাটিতে কেক বানাবেন তার গায়ে মাখন মাখিয়ে কিছুটা ময়দা লাগিয়ে একটা কোটিং তৈরি করে নিন। তারপর ঢেলে দিন কেকের ব্যাটার।

এবার গ্যাসের চুলায় প্রেসার কুকার বসান। তাতে একটা লবণের মোটা আস্তরণ দিন। কিন্তু মনে রাখবেন প্রেসার কুকারের ঢাকনায় যে গার্ডার থাকে সেটি ব্যবহার করা চলবে না। এভাবে ৩-৪ মিনিট গরম করে নিন। তারপর খুব সাবধানে কেকের ব্যাটার ঢেলে রাখা বাটি বসিয়ে দিন। আবার ঢাকনা আটকে (গার্ডার ছাড়া) মাঝারি আঁচে ৩০ মিনিট মতো রাখুন। তারপর ঢাকনা খুলে একটা কাঠি কেকের মধ্যে ঢুকিয়ে বের করে আনুন। যদি দেখেন কাঠির মধ্যে কেকের কিছু না লেগে থাকলে, তাহলে বুঝবেন আপনার কেক তৈরি। নাহলে আরও কয়েক মিনিট রাখুন ঢাকনা দিয়ে একইভাবে।

কুকারটি ঠান্ডা হয়ে গেলে বাটি বের করে নিন। ছুড়ির সাহায্যে বাটির চারধারটা একটু হালকা করে নিয়ে একটা থালায় ঢেলে নিন কেক। বাদাম দিয়ে সাজিয়ে কিংবা চকোলেট দিয়ে সাজিয়ে পরিবেশন করুন আপনার কেক।

কিউএনবি/অনিমা/০৯.১২.২০২২/বিকাল ৩.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২০২৬ সালের স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন আনা হয়েছে। আগে এ উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারণ করা হলেও তা একদিন এগিয়ে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি উল্লে­খ করা হয়েছিল। তবে ধর্মীয় এ দিবসের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় পরবর্তী সময়ে তা সংশোধন করা হয়। আরও দেখুন চ্যানেল প্যাক সাবস্ক্রাইব লাইভ টিভি স্ট্রিমিং ডিজিটাল ম্যাপ দেখুন এদিকে ছুটির কারণে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখও একদিন পিছিয়েছে। আগে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাশ শুরুর কথা থাকলেও এখন তা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ শুরুর তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। কিন্তু পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় ক্লাশ শুরুর তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের নতুন তারিখ অনুযায়ী ক্লাশে অংশ নেওয়ার জন্য অবহিত করা হয়েছে।

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit