শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি 

বড় ধরনের ধর্মঘটে নিউ ইয়র্ক টাইমসের কর্মীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রভাবশালী মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের এক হাজারেরও বেশি কর্মী বৃহস্পতিবার মধ্যরাত থেকে ২৪ ঘণ্টার ধর্মঘট করেছেন। তাদের ইউনিয়ন জানিয়েছে, প্রতিষ্ঠানটিতে ৪০ বছরেরও বেশি সময়ের মধ্যে এটিই সবচেয়ে বড় ধর্মঘট। ধর্মঘটকারী কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন নিউজগিল্ড জানিয়েছে, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়াতে ব্যবস্থাপনার অস্বীকৃতিই ধর্মঘটের মূল কারণ।

বৃহস্পতিবার সকালে ইউনিয়ন টুইটে লিখেছে, নিউ ইয়র্ক টাইমসের এক হাজার ১০০ জনেরও বেশি কর্মী এখন আনুষ্ঠানিকভাবে কাজ বন্ধ করে দিয়েছেন, চার দশকের মধ্যে কম্পানিতে এই প্রথম এত বড় পদক্ষেপ। নিউ ইয়র্ক টাইমসের মুখপাত্র ড্যানিয়েল রোডস হা এক বিবৃতিতে মার্কিন গণমাধ্যমকে বলেছেন, আলোচনা শেষ হয়ে যায়নি এবং এটি হতাশাজনক যে কোনো অচলাবস্থার মধ্যে না থেকেও কর্মীরা এমন চরম পদক্ষেপ নিচ্ছেন। এদিকে ইউনিয়ন জানিয়েছে, ইউনিয়নের সদস্যরা সবার জন্য একটি ভালো বার্তাকক্ষ পাওয়ার জন্য যা করা দরকার তা-ই করবেন।

সূত্র : এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit