মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

বাড়তি নিরাপত্তায় ৫ হাজার আনসার সদস্য মোতায়েন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে রাজধানীর প্রতিটি থানায় আনসার সদস্যদের মোতায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরের পর থেকে পল্টন থানার সামনে অবস্থান নেন আনসার সদস্যরা।

পল্টন থানায় নিরাপত্তার জন্য আনসার থেকে ৬০ সদস্যের একটি টিম আনা হয়েছে। এই টিমের সেকেন্ড ইন কমান্ড আফজাল হোসেন গণমাধ্যমে বলেন, আমরা আনসার সদর দফতর থেকে সাড়ে ৪শ সদস্য ডিএমপির বিভিন্ন থানায় নিরাপত্তার কাজ শুরু করেছি। এছাড়া ময়মনসিংহ, মানিকগঞ্জসহ আশপাশের রিজিয়ন থেকেও সদস্যদের আনা হয়েছে।

নয়াপল্টন থানার সামনে অস্ত্র এবং নিজেদের থাকার জন্য ব্যাগ নিয়ে আসছেন আনসার সদস্যরা। কতদিন এখানে থাকতে হবে জানতে চাইলে এক সদস্য বলেন, এ বিষয়ে এখনও কোনও কিছু বলা যাচ্ছে না পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্তই আমরা অবস্থান করবো।

আনসার সদর দফতরের এক কর্মকর্তা গণমাধ্যমে বলেন, ১০ ডিসেম্বরের সহিংসতাকে কেন্দ্র করে পুরো ঢাকা শহরে পাঁচ হাজার আনসার সদস্য নামানো হয়েছে। তারা পরিবেশ স্থিতিশীল না হওয়া পর্যন্ত ডিএমপির ৫০টি থানাসহ বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করবেন। তারা পুলিশের সঙ্গে সমন্বয় করেই কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বলেন, আনসার সদস্যরা সবসময়ই পুলিশের সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সদস্য নতুন আনা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৮.১২.২০২২/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit