স্পোর্টস ডেস্ক : ভারতকে প্রথম দুই ম্যাচ হারিয়ে ইতিমধ্যে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১০ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এই ম্যাচের জন্য বন্দরনগরীর দুটি জায়গায় টিকিট পাওয়া যাবে। সেগুলো হলো বিটাক মোড়ের কাছে সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের কাউন্টার।
শেষ ওয়ানডের টিকিটের সর্বনিম্ন দাম ওয়েস্টার্ন স্ট্যান্ডের ২০০ টাকা। এ ছাড়া ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা, ক্লাব হাউসে ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারিতে এক হাজার আর এক হাজার ৫০০ টাকা করে খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ হসপিটালিটি বক্সে।
কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৪