শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

হাতিয়ার মেঘনা পাড়ে মিলল পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র-কার্তুজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৯৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেেলা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হাতিয়া থানায় বৃহস্পতিবার দুপুরে একটি জিডি করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারের পশ্চিমে মেঘনা নদীর পাড় সংলগ্ন হৈইকবাদা বেড়ি বাঁধের থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।  তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারের পশ্চিমে মেঘনা নদীর পাড় সংলগ্ন হৈইকবাদা বেড়ি বাঁধের থেকে পরিত্যক্ত দেশীয় তৈরী এলজি এবং একই স্থান থেকে দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে। এসপি আরও জানান, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit