রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

ভারতের বিপক্ষে টাইগারদের টেস্ট দলে আছেন যারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। এই দলে আছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। নতুন ডাক পেয়েছেন জাকির হোসেন। ১৪ ডিসেম্বর ভারতের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ।

ফর্ম হারিয়ে গত ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে নেতৃত্ব ছেড়ে দিলেও এখনও নিজেকে হারিয়ে খুঁজছেন মুমিনুল। সবশেষ ১৭ টেস্ট ইনিংসে তার ফিফটি একটি, এর মধ্যে গত ৯টিতে ছুঁতে পারেননি দুই অঙ্ক। ওয়েস্ট ইন্ডিজে প্রথম টেস্টে ব্যর্থতার পর একাদশেও জায়গা পাননি দ্বিতীয় টেস্টে।

জাকিরের সুযোগ পাওয়াটা বলা যায় টানা ভালো খেলার পুরস্কার। এবছর জাতীয় লিগে ৫৫.২৫ গড়ে সর্বোচ্চ ৪৪২ রান তার, গত বিসিএলে করেন ৯৯ গড়ে ৩৯৬ রান। এছাড়া গত ঢাকা প্রিমিয়ার লিগে ৪২.৪০ গড় ও ৯২.০৪ স্ট্রাইক রেটে করেন ৬৩৬ রান।

বাংলাদেশ টেস্ট দল

সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরি, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান রাজা, এনামুল হক। আগামী বুধবার শুরু হবে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট। সিরিজের পরের টেস্ট মিরপুরে, ২২ ডিসেম্বর থেকে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit