মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

গাজীপুরে টেক্সটাইল মিলে ভয়াবহ আগুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের শ্রীপুরে কেওয়া নতুন বাজার এলাকায় একটি টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এস.বি.এস টেক্সটাইল মিলস নামের কারখানার তুলার গুদামের এ আগুন লাগে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে গাজীপুরের শ্রীপুর, জয়দেবপুর, কাপাশিয়া ও ভালুকা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও তেমন কোনো তথ্য জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ৩টি, জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি, কাপাসিয়া ও ভালুকা ফায়ার সার্ভিসের ১টি করে মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলেও জানান তিনি।

আগুনের পরিস্থিতি দেখতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কিউএনবি/অনিমা/০৮.১২.২০২২/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit