মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

পশ্চিমতীরে ইসরাইলের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে দখলদার ইসরাইলের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার পশ্চিমতীরের জেনিন শহরের কাছে তাদের গুলি করে হত্যা করা হয়। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরের সীমানায় বৃহস্পতিবার ইসরাইলি বাহিনী তিন ফিলিস্তিনিকে হত্যা করে বলে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘বৃহস্পতিবার ভোরে জেনিনে ইসরাইলি বাহিনীর দখলদারিত্বের বুলেটে তিনজন নিহত হয়েছেন।’এর আগে গত ২৫ অক্টোবর পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। এ ঘটনায় আহত হন আরও ১৯ জন। একই দিন রামাল্লায় ইসরাইলি বাহিনীর হাতে আরেক ফিলিস্তিনি নিহত হন। এই রামাল্লাতেই ফিলিস্তিন কর্তৃপক্ষের সদর দপ্তর অবস্থিত।

উল্লেখ্য, ইসরাইল সাম্প্রতিক সময়ে পশ্চিমতীরে একের পর এক রাত্রিকালীন অভিযান জোরদার করার পর সেখানে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের অভিযান প্রায়ই ইসরাইলি সেনাবাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে মারাত্মক সংঘর্ষের জন্ম দিয়ে থাকে। চলতি বছর পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে ইসরাইল-ফিলিস্তিনি লড়াইয়ে ১২৫ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি হামলায় ইসরাইলে ১৯ জন নিহত হওয়ার পর থেকে এ লড়াই আরও জোরালো হয়েছে।

১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরাইল পশ্চিমতীর দখল করে এবং এর পর থেকে সেখানে ১৩০টিরও বেশি বসতি তৈরি করেছে। এসব বসতির মধ্যে অনেক ছোট শহরের মতো। সেখানে অ্যাপার্টমেন্ট ব্লক, শপিংমল এবং শিল্পাঞ্চলসহ নানা স্থাপনা রয়েছে।

সূত্র: আরব নিউজ

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit