সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কখনও ভোট চুরি করে না বরং সুরক্ষিত করে। আমাদেরকে ভোট চুরির অপবাদ দেওয়ার চেষ্টা করেছে। ভোট চুরি করে ১৫ ফেব্রুয়ারি ইলেকশন করে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলো খালেদা জিয়া।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) গণভবন থেকে এক ব্রিফিংয়ে এসব বলেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীর গায়ে বিএনপির মারের দাগ রয়েছে। অত্যাচার, হত্যাকাণ্ডের শিকার হয়েছে আওয়ামী লীগ। ২০০৯ এ ক্ষমতায় এসে সে নির্যাতনের জবাব আমরা দিতে পারতাম। কিন্তু আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না।

তিনি বলেন, রাজনীতি করবে না মুচলেকা দিয়ে লন্ডনে গেছে তারেক জিয়া। খালেদাও তৈরি হয়েছিলো যাওয়ার জন্য। আমার বিরুদ্ধেও ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিলো। আমি ভয় পাইনি, তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশে ফিরে এসেছিলাম।

প্রধানমন্ত্রী বলেন, বারবার আঘাত দেবে আর আমরা চুপ করে বসে থাকবো তা হবে না। এবার যে হাত দিয়ে মারবে সে হাত ভেঙে দিতে হবে। এখন বাসে আগুন দিতে গেলে, ওই হাত আগুনে পুড়িয়ে দিতে হবে। এখন বসে বসে মার খাওয়ার সুযোগ নেই। বিএনপিকে যারা তেল মারছে, তাদেরও হিসাব নেবো।

কিউএনবি/অনিমা/০৮.১২.২০২২/দুপুর ১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit