সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১৮১ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরিয়তপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সাংবাদিক জামাল মল্লিক। এই বিষয়ে পালং মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসককের কাছে স্মারকলিপি প্রদান করেছে শরীয়তপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ।

জানা যায়, মঙ্গলবার রাত ৯টার সময় সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ লেনদেনের মাধ্যমে দলিলের নিবন্ধন করছিলেন দায়িত্বরত কর্মকর্তা। এমন সংবাদের তথ্য সংগ্রহ করতে সাংবাদিক জামাল মল্লিক সেখানে যায়। ঘুষের টাকা লেনদেনের সময় ভিডিওচিত্র ধারণ করায় বহিরাগত সন্ত্রাসী সোলেমান সরদার ও কাথিত ভেন্ডার আলী সরদার অজ্ঞাতনামা আরো ৫-৭ জন সন্ত্রাসীসহ সাংবাদিকদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। পরে মোবাইল ফোন কেড়ে নিয়ে ধারণকৃত ভিডিও ফুটেজ মুছে ফেলেন। স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এই ঘটনায় আহত সাংবাদিক জামাল মল্লিক বাদী হয়ে পালং মডেল থানায় অভিযোগ দায়ের করেন।মানববন্ধন থেকে সাংবাদিকরা জানান, সম্প্রতি শরিয়তপুর জেলায় সাংবাদিকদের উপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিকরা পরবর্তীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

কিউএনবি/অনিমা/০৮.১২.২০২২/দুপুর ১২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit