মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

দোনেৎস্কে সড়ক দুর্ঘটনায় ১৬ রুশ সেনা নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৯৪ Time View

ডেস্কনিউজঃ ইউক্রেনের কাছ থেকে রাশিয়ার দখলকৃত দোনেৎস্কে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ সেনা নিহত হয়েছেন।

বুধবার দোনেৎস্কে রাশিয়ার নিযুক্ত প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এএফপির।

দোনেৎস্কের রাশিয়ার নিযুক্ত প্রশাসনের প্রধান দেনিশ পুশিলিন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেছেন, ‘টি-০৫১৭ মহাসড়কে ট্র্যাজেডিপূর্ণ এক সড়ক দুর্ঘটনা ১৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে।

পুশিলিন আরও জানিয়েছে, দোনেৎস্কের তোরেজ এবং শাখতারস্কের সংযোগ সড়কে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

পুশিলিন তার বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকেই দোনেৎস্কে রুশ এবং ইউক্রেনীয় সেনাদের মধ্যে অনবরত লড়াই চালিয়ে যাচ্ছে। এ অঞ্চলটি বিভিন্ন খনিজ পদার্থ সমৃদ্ধ এবং ইস্পাত কারখানার জন্য বিখ্যাত। এ অঞ্চলটি রাশিয়া সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ না করলেও এক গণভোটের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ অঞ্চলটিকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করে নেওয়ার ঘোষণা দেন।

কিউএনবি/বিপুল/০৮.১২.২০২২/ দুপুর ১২.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit