সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষ, নিহত ১

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১২১ Time View

ডেস্কনিউজঃ রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার নাম মকবুল আহমেদ বলে জানা গেছে। তবে পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।

রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মকবুলকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লাশ মর্গে রাখা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, বেলা সাড়ে ৪টা পর্যন্ত নয়াপল্টনের সংঘর্ষে আহত আটজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলে আনা হয়। তাদের মধ্যে মকবুল মারা গেছেন। অন্য চারজন হলেন রনি, মনির, আনোয়ার ইকবাল ও খোকন।

কিউএনবি/বিপুল/০৭.১২.২০২২।সন্ধ্যা ৫.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit