বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় এ্যাডভোকেসি ও লবিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত  দীঘিপাড়া কয়লাখনির কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকারের॥ ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ফুলবাড়ির কয়লা তুলতে চায় সরকার  এমপিকে কবে বিয়ে করছেন রিংকু, জানা গেল দিনক্ষণ ট্রাম্পের শুল্ক হুমকির মধ্যেই ইইউর সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা কার্নির নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ, হাসপাতালে নতুন রোগী ১৪৮৪ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির ফের মসনদে আসতে বিরোধীদের বিরুদ্ধে যে ছক আঁকছেন নেতানিয়াহু

বাংলাদেশ থেকে কত রোহিঙ্গা নেবে যুক্তরাষ্ট্র, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১৪৮ Time View

ডেস্কনিউজঃ বাংলাদেশ থেকে ৬২ জন রোহিঙ্গা নেবে যুক্তরাষ্ট্র। সফররত মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী জুলিয়েট ভ্যালস নয়েস এই আশ্বাস দিয়েছেন। তারা পর্যায়ক্রমে প্রতি বছরেই কিছু কিছু রোহিঙ্গা নেবেন বলেও জানান।

নয়েস মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন। তার আগে তিনি কক্সবাজার সফর করেছেন রোঙ্গিা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সঙ্গে আলাপকালে আমি তাকে কমপক্ষে এক লাখ রোহিঙ্গা নেবার অনুরোধ জানিয়ে ছিলাম। একই অনুরোধ আমি যুক্তরাজ্য ও জাপানসহ অনেক দেশকে করেছি। আজ যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমাকে বললেন, তারা ৬২ জন নেবেন। আমি বললাম, এটা হলো মহাসাগরে একবিন্দু জলের মতো। তিনি বললেন, হ্যাঁ, এটা ঠিক। তবে এটা হলো শুরু’।

পররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র প্রতি বছর কিছু কিছু রোহিঙ্গা নেবে বলে জানিয়েছে। এটা নিয়ে অভিভূত হওয়ার কিছু নেই। বরং দুশ্চিন্তার বিষয়। এদের যুক্তরাষ্ট্র নিয়ে যাচ্ছে দেখে মিয়ানমারে থাকা ছয় লাখ রোহিঙ্গাও এদেশে চলে আসতে পারে’।

কিউএনবি/বিপুল/০৬.১২.২০২২/ রাত ১১.০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit