বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে ডলারকেন্দ্রিক ব্যবস্থার বিকল্প খুঁজছে বিশ্ব হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু মন্ত্রিসভায় পাশের পরও হয়নি নতুন পে স্কেলের গেজেট, হচ্ছে ১১ পরিবর্তন ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: মাহদী আমিন ইন্টারের রেকর্ড প্রস্তাবেও বার্সেলোনা ছাড়তে রাজি হননি মেসি, নেপথ্যে যে কারণ ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য: আইনমন্ত্রী আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ

বিএনপির সমাবেশস্থল নিয়ে যে বার্তা দিলেন ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১৫৫ Time View

ডেস্কনিউজঃ আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির সমাবেশস্থল নিয়ে যে টানাপড়েন চলছে, তা কেটে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সচিবালয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘হয়ে যাবে (সমাধান)। বাংলাদেশের রাজনীতির আকাশে ঘন মেঘ ঘনীভূত হয়, আবার চট করে চলে যায়। আই অ্যাম অলওয়েজ অপটিমিস্টিক, আমি আশাবাদী।’

বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে, নাকি আরামবাগে পুলিশ অনুমতি দেবে- এমন প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, ‘যেটাই হোক, একটা সমঝোতায় আসবে।’

এ সময় ওবায়দুল কাদের বিএনপির সমাবেশ ঘিরে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে উল্লেখ করেন।

তিনি বলেন, দলের পক্ষ থেকে আমি বলতে চাই, আমরা সরকারে আছি, আমরা কেন দেশের অশান্তি চাইব? আতঙ্ক সৃষ্টি হয় কেন এমন কাজ করব? এখন যদি আতঙ্কের কোনো কাজ বা যদি কোনো উস্কানি দেওয়া হয়- আমাদের ওপর যদি ঝাঁপিয়ে পড়ে, আমরা কি চুপ করে বসে থাকব?

কিউএনবি/বিপুল/০৬.১২.২০২২/ রাত ৯.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit