বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস আইএলও মহাপরিচালকের ঢাবিতে পহেলা বৈশাখের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ২ খাল খননের পরিমাপ সম্পন্ন : বাস্তবায়ন হলে কৃষি ও সেচে নতুন দিগন্ত সমুদ্রে ডুবে যাচ্ছিলেন লারা দত্ত, যেভানে প্রাণ বাঁচান অক্ষয় ‘হাসিনাকে দেশে ফেরাতে লাখো জনতা রাস্তায় নামবে’ ফটোকার্ডটি নিয়ে যা জানা গেল চুক্তি হোক বা না হোক— ইরান যুদ্ধ শেষ করার সময় জানালেন ট্রাম্প অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ওয়েদারাল্ড, বাদ পড়লেন ম্যাক্সওয়েল ও রিচার্ডসন এবার যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমিরাত নেত্রকোণায় হামের প্রকোপ বাড়ছে: হাসপাতালে ভর্তি ৯শিশু

বিএনপি ইজতেমা মাঠ বা পূর্বাচলে সমাবেশ করতে পারে: ডিএমপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : আগামী ১০ ডিসেম্বর বিএনপি চাইলে টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে অথবা পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করতে পারে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মো. ফারুক হোসেন বলেন, রাস্তা বাদ দিয়ে বিএনপি যদি উন্মুক্ত মাঠ খোঁজে তাহলে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ অথবা পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠেও সমাবেশ করতে পারে। সেখানে গেলে ডিএমপির পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না।

তিনি বলেন, ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের পক্ষ থেকে আগামী ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি দেওয়ার পরেও ডিএমপি কমিশনারের সঙ্গে তারা দেখা করে বিকল্প ভেন্যুর প্রস্তাব নিয়ে এসেছিলেন। বিএনপির পক্ষ থেকে আরামবাগে বিকল্প ভেন্যুর জন্য মতিঝিল বিভাগের ডিসির কাছে প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে ডিএমপি কমিশনারের কাছে আসেনি।

উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন বলেন, তবে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত বিকল্প ভেন্যুর কোনো চিন্তা করা হয়নি। যেহেতু সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে, তাই এখন পর্যন্ত ডিএমপি সেই অবস্থানেই রয়েছে। কোনো রাস্তার ওপরে ডিএমপি অনুমতি দেবে না।

কিউএনবি/অনিমা/০৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit