মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

বিয়ে ছাড়া শারীরিক সম্পর্কে সাজার আইন ইন্দোনেশিয়ায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় বিয়ে না করে শারীরিক সম্পর্কে জড়ালে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধ প্রমাণ হলে এক বছরের বেশি সময়ের কারাদণ্ডের বিধান রেখে স্থানীয় সময় মঙ্গলবার পার্লামেন্টে একটি আইন পাস হয়েছে। সমালোচকরা বলছেন- এই আইনের ফলে রাজনৈতিক স্বাধীনতা খর্ব হতে পারে।  

নতুন আইনটি আরো তিন বছর কার্যকর হবে না। দেশটির প্রেসিডেন্টকে অপমান করা এবং রাষ্ট্রীয় মতাদর্শের পরিপন্থী মত প্রকাশের ব্যাপারেও নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়েছে। জাকার্তায় ওই আইনের বিরোধিতা করে চলতি সপ্তাহেই ছোট আকারে বিক্ষোভ হয়েছে। এর আগে ইন্দোনেশিয়ার উপ-আইনমন্ত্রী এডওয়ার্ড ওমর শরিফ হিয়ারিয়েজ বলেছেন, নতুন ওই আইনটির খসড়া কয়েক দশক ধরে প্রস্তুত করা হয়েছে। ইন্দোনেশীয় মূল্যবোধের সঙ্গে সংগতি রেখে অপরাধ দমন আইনটি প্রণয়ন করতে পেরে আমরা গর্বিত।

আইনটি কার্যকর হলে ইন্দোনেশিয়ার নাগরিকদের পাশাপাশি বিদেশিদের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে। আইনটির প্রতি সমর্থন জানিয়েছে ইন্দোনেশিয়ার কয়েকটি ইসলামী সংগঠন। তবে বিরোধীরা বলছেন, আইনটি ১৯৯৮ সালে ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তোর পতনের পর কার্যকর উদার সংস্কারগুলোর পরিপন্থী।

নতুন আইনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ান এবং বিদেশি উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এতে বেশ কয়েকটি নৈতিক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।   তাতে বলা হয়েছে, অবিবাহিত যুগল একসঙ্গে বসবাস করা এবং শারীরিক সম্পর্ক স্থাপন করা অবৈধ।
সূত্র : বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit