রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

দেশের পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বসছে বিএনপি

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : সূত্র জানায়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যু অবহিত করতে এ বৈঠক। বিশেষ করে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে কূটনীতিকদের অবহিত করা হবে। এ ছাড়া সারা দেশে পুলিশের বিশেষ অভিযান, ‘গায়েবি’ মামলা,  ঢাকার গণসমাবেশকে কেন্দ্র করে গণগ্রেফতার, বাসায় বাসায় তল্লাশি, গণসমাবেশের ভেন্যু প্রসঙ্গসহ নানা ইস্যু সম্পর্কে কূটনীতিকদের জানানো হবে।

এসব বিষয় লিখিত আকারে জানানোর পাশাপাশি বিএনপি নেতারা তাদের বক্তব্যেও তুলে ধরবেন। এ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। তবে বিএনপির বৈদেশিক কমিটির একাধিক সদস্য যুগান্তরকে জানান, এটি তাদের রুটিং ওয়ার্ক। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বৈদেশিক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ যুগান্তরকে বলেন, এটি একটি সেমিনার। কিন্তু মিডিয়াকে আনুষ্ঠানিকভাবে তো জানানো হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit