শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে মিষ্টি কুমড়া দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি খানপুর ও অচিন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মাদক আটক আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ মাটিরাঙ্গায় মসজিদে ওজুখানার সংস্কার: টাইলস স্থাপন করে দিলেন পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল। উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীর অসুস্থতা, রানওয়ে থেকে ফিরল বিমানের ফ্লাইট গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার বিসিবির ‘সংবিধান’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন আসিফ মাহমুদ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন ট্রাম্প প্রশাসনের কটাক্ষের মুখে ক্লুনির কড়া জবাব

চীনে কোভিড পরীক্ষার নিয়মে শিথিলতা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনে শুন্য কোভিড নীতি সহজ হওয়ায় করোনা ভাইরাস পরীক্ষার নিয়ম শিথিল করা হয়েছে। রাজধানী বেইজিংসহ অন্যান্য শহরে সোমবার ব্যবসায়িক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। করোনা পরীক্ষার নিয়মেও শিথিলতা আনা হয়েছে।

চীনে করোনা সংক্রমণ রোধে কর্তৃপক্ষ শুন্য কোভিড নীতি ঘোষণা করে। এর আওতায় করোনার গণপরীক্ষাসহ নানা ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। এতে সম্প্রতি দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এ প্রেক্ষিতে সরকার করোনা নীতি শিথিল করা শুরু করে।

বেইজিংয়ে প্রচুর দোকানপাট পুরনরায় খুলেছে। গণপরিবহন ব্যবহারে ৪৮ ঘন্টা আগের করোনা পরীক্ষার নেগেটিভ কার্ড দেখানোর বাধ্য বাধকতাও থাকছে না। 

এদিকে দেশটির বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত সাংহাই চলতি বছর দু’মাসের লকডাউনে ছিল। এখন বাসিন্দারা সাম্প্রতিক করোনা পরীক্ষার কার্ড ছাড়াই পার্ক, পর্যটককেন্দ্রের মতো বাইরের জায়গাগুলোতে যেতে পারছে।

প্রতিবেশী হাংজু আরো একধাপ এগিয়ে নিয়মিত গণপরীক্ষার নিয়মের অবসান ঘটিয়েছে। তবে নার্সিং হোম, স্কুল ও কিন্টারগার্টেনে এ নিয়ম বহাল রয়েছে।

এছাড়া উরুমকিতেও সোমবার সুপারমার্কেট, হোটেল, রেস্টুরেন্ট ও স্কি রিসোর্টগুলো পুনরায় খুলে দেয়া হয়েছে। উরুমকিতে অগ্নিকান্ডে ১০ জন প্রাণ হারানোর ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে করোনার কঠোর নীতির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ নতুন রূপ নেয়। 

উহান শহরেও রোববার গণপরিবহনের জন্যে করোনা পরীক্ষার নিয়ম বাতিল করা হয়। এই শহরেই ২০১৯ সালে প্রথম করোনা শনাক্ত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুন্য কোভিড নীতি থেকে চীনের সরে আসাকে স্বাগত জানিয়েছে। লকডাউন অবসান ও বৃহত্তর রাজনৈতিক স্বাধীনতার দাবিতে হাজার হাজার লোক রাস্তায় নেমে বিক্ষোভ করার প্রেক্ষিতে চীনা কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে। 

এদিকে চীনে সোমবার নতুন করে ২৯ হাজার ৭২৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit