রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

মাদকমুক্ত দেশ গড়তে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, মাদকমুক্ত দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীও জিরো টলারেন্সে রয়েছে। রবিবার (৪ ডিসেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর শহরে মানস আয়োজিত মাদকবিরোধী আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা মাদকমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারব।

মাদকমুক্ত দেশ গড়তে হলে নিজের ঘর থেকে আন্দোলন শুরু করতে হবে। যত দিন যাচ্ছে প্রতিটি পরিবারে মাদক ঢুকে যাচ্ছে। তাই সবাইকে পারিবারিকভাবে সচেতন হতে হবে। দেশের ঘরে ঘরে আন্দোলন গড়ে তুললেই মাদকমুক্ত দেশ গড়ে তোলা সম্ভব। ’ মানসের প্রতিষ্ঠাতা ও সভাপতি, একুশে পদকপ্রাপ্ত শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা ড. অরূপ রতন চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।  জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর প্রধান অতিথিসহ সকল অতিথিকে ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাডভোকেট কল্যাণ চৌধুরী। পরে বিশ্বনাথের উন্নয়নে বিভিন্ন দাবি জানিয়ে মানপত্র পাঠ করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা সমর কান্তি দে।

আয়শা মুন্নীর উপস্থাপনা এবং শিক্ষক হিমাংশু রায় হিমেলের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, পৌর মেয়র মুহিবুর রহমান এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মুহিবুর রহমান।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit