সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

মা হওয়ার পর বদলে যায় জীবন, সত্যিই কি তাই?

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১২৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক :মেয়ে থেকে ‘মা’ হওয়া মানে জীবনের একটি বৃত্ত সম্পূর্ণ হওয়া। অনেকেই মনে করেন, বাহ্যিক পরিবর্তন এলেও মনের দিক থেকে সেই মেয়েবেলাতেই রয়েছেন তারা। সত্যিই কী তাই? দম্পতি থেকে হঠাৎ করে অভিভাবক হয়ে ওঠার পথটা সকলের কাছে খুব মসৃণ নয়। বিশেষ করে মেয়েদের কাছে এই লম্বা সময়ের বিভিন্ন পর্যায়ে জুড়ে চলা শারীরিক এবং মানসিক পরিবর্তনগুলো সব সময়ে যে সুখস্মৃতি হয়ে মনে থেকে যায়, তা-ও নয়।

মনোবিদরা বলছেন, অনেক মহিলার ক্ষেত্রেই দেখা যায়, মা হওয়ার খবরে আপাত ভাবে খুশি হলেও, তাদের এই পরিবর্তন তারা মেনেই নিতে পারেন না। তথাকথিত সুখী দাম্পত্যেও চিড় ধরতে দেখা গিয়েছে শুধু মাত্র এই পরিবর্তনকে কেন্দ্র করেই। নিজের মনের অবস্থা কাউকে বোঝানোর মতো অবস্থাতেও থাকেন না অনেকে। প্রতি মুহূর্তে নিজেকে অপরাধী মনে হয়, অনেকে মনে করেন ‘মা’ হওয়ার সিদ্ধান্তটিই বোধ হয় ভুল ছিল। গর্ভকালীন অবস্থায় মেয়েদের এমন সমস্যার সম্মুখীন হওয়ার উদাহরণ আছে ভুরি ভুরি।

পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বড়রা সান্ত্বনা দেন, আসলেই সব আগের মতো আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু মা হওয়ার পর সত্যিই কি জীবন আগের মতো থাকে? বিজ্ঞান কী বলছে?

গবেষণায় দেখা গিয়েছে, সন্তানধারণের দিন থেকে সন্তান ভূমিষ্ট হওয়া পর্যন্ত শরীরে যেমন পরিবর্তন আসে, অদ্ভুত ভাবে মস্তিষ্কেও তার প্রভাব লক্ষ্য করা যায়। পৃথিবীর প্রায় সমস্ত স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রেই নিয়মটা এক। কারণ তারা কেউই জন্ম থেকে মা হয়ে আসে না। মা হতে হয়। মা হওয়ার এই পর্বজুড়ে বিভিন্ন হরমোনের ওঠানামা মস্তিষ্কের গঠন এবং ভাবনা-চিন্তা পুরোপুরি ভাবে বদলে দেয়।

হরমোনের প্রভাব, সন্তানধারণ, স্তন্যদানের মধ্যে দিয়ে নানা রকম শারীরিক পরিবর্তন হতে থাকে নতুন মায়েদের। তার মধ্যে হাড়ের ক্ষয়, সংক্রমণ, দুর্বলতা, রক্তাল্পতা তো আছেই। এই সমস্ত জটিলতাকে একা হাতে সামাল দেওয়ার ক্ষমতা সকলের থাকে না। তাই এই পরিবর্তন মেনে নেওয়াও কঠিন হয়।

এ ছাড়া সদ্যোজাত সন্তানের দেখাশোনা করা, তাকে খাওয়ানোর যাবতীয় দায়িত্ব মায়েদের। তাই বাড়ির বাইরে পা ফেলার জো থাকে না। সারা ক্ষণ ওই এক কাজ করতে করতে কখনও কখনও অবসাদও গ্রাস করে মায়েদের।

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/০৪.১২.২০২২/সন্ধ্যা ৭.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২০২৬ সালের স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন আনা হয়েছে। আগে এ উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারণ করা হলেও তা একদিন এগিয়ে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি উল্লে­খ করা হয়েছিল। তবে ধর্মীয় এ দিবসের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় পরবর্তী সময়ে তা সংশোধন করা হয়। আরও দেখুন চ্যানেল প্যাক সাবস্ক্রাইব লাইভ টিভি স্ট্রিমিং ডিজিটাল ম্যাপ দেখুন এদিকে ছুটির কারণে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখও একদিন পিছিয়েছে। আগে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাশ শুরুর কথা থাকলেও এখন তা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ শুরুর তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। কিন্তু পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় ক্লাশ শুরুর তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের নতুন তারিখ অনুযায়ী ক্লাশে অংশ নেওয়ার জন্য অবহিত করা হয়েছে।

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit