শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
চাঁদাবাজির মামলায় আদালতে নোরা ফাতেহি ‘গণহত্যাকারী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ’ ইরানের মহাকাশ শক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গোয়েন্দা সংস্থা শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা কুষ্টিয়ার দৌলতপুরে আল্লারদর্গা মহাশ্মশান কমিটির সংবাদ সম্মেলন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন॥ ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন॥

মাটিরাঙ্গায়৪০ বিজিবির উদ্যােগে ফ্রি চিকিৎসা  সেবা ও  শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৭০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সীমান্ত সুরক্ষার পাশাপাশি খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোন সব সময় পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠিদের জন্য কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় জোনের আওতাভূক্ত  অসহায় হতদরিদ্রদের মাঝে চিকিৎসা সেবা ও  শীতার্ত গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

রোববার (৪ ডিসেম্বর ২০২২ইং) সকাল সাড়ে ১১টার  দিকে  খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) ও পলাশপুর জোন এর অধীনস্থ গোকুলমনিপাড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার শতাধিক গরীব ও দুঃস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র,  চিকিৎসা সেবা ও  বিনামূল্যে ঔষধ বিতরন কার্যত্রুম উদ্বোধন করেন  খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি   পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্ণেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স 

গোকুলমনিপাড়া বিজিবি ক্যাম্প এলাকার জনসাধারণের স্বাস্থ্য সেবায় পলাশপুর জোন অধিনায়ক  লেঃ কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ আশিকুর রহমান, এএমসি এর নেতৃত্বে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত ক্যাম্পেইনে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব ও সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক পাহাড়ী ৯৫ জন এবং বাঙ্গালী ৮০ জন সর্বমোট ১৭৫ জন গরীব ও দুঃস্থ জনসাধারণকে স্বাস্থ্য সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এ সময় গোমতি ইউপি চেয়ারম্যান মো:তোফাজ্জল হোসেন,  গোকুলমনিপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডারসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit