রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

সিরাজের বলে ক্যাচ তুলে সাজঘরে বিজয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : ওপেনার নাজমুল হোসেন শান্তর পর সাজঘরে ফেরেন এনামুল হক বিজয়। ৯.১ ওভারে মাত্র ২৯ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে স্বাগতিকরা। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে খুব একটা স্বস্তিতে ছিলেন না এনামুল হক বিজয়। আগের ওভারে বেঁচে গিয়েছিলেন রিভিউ নিয়ে। পরের ওভারে আর বাঁচলেন না তিনি।

ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের সাদামাটা এক ডেলিভারিতে শর্ট মিডউইকেটে সহজ ক্যাচ তুলে দিয়ে ফেরেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। তার আগে ২৯ বল মোকাবেলা করে ১৪ রান করার সুযোগ পান বিজয়। তিন ম্যাচের ওয়ানডে আর দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ সফরে এসেছে ভারত।  

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসানের স্পিন আর পেসার এবাদত হোসেনের গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত।

সময়ের ব্যবধানে একের পর এক উইকেট পতনের কারণে বড় কোনো জুটি গড়ে ওঠেনি। দলের ব্যাটিং বিপর্যয়ে উইকেটের একপ্রান্ত বেশ কিছু সময় আগলে রাখেন ভারতীয় তারকা ব্যাটসম্যান লোকেশ রাহুল।

৭০ বলে ৫টি চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৭৩ রান করেন রাহুল। তার কারণেই দেড়শ পার হতে পারে ভারত। এছাড়া ৩৯ বলে ২৯ রান করেন স্রেয়াশ আইয়ার। ৩১ বলে ২৭ রান করে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। 

সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও তারকা ওপেনার শিখর ধাওয়ান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি। তারা ফেরেন ৯ ও ৭ রানে। ৪৩ বলে ১৯ রান করে ফেরেন ওয়াশিংটন সুন্দর।

বাংলাদেশ দলের হয়ে ১০ ওভারে ৩৬ রানে ৫ উইকেট শিকার করেন সাকিব আল হাসান। ৮.২ ওভারে ৪৭ রানে ৪ উইকেট নেন এবাদত হোসেন।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৪১.২ ওভারে ১৮৬ রান (রোহিত ২৭, ধাওয়ান ৭, কোহলি ৯, শ্রেয়াস ২৪, রাহুল ৭৩, ওয়াশিংটন ১৯, শাহবাজ ০, শার্দুল ২, চাহার ০, সিরাজ ৯, কুলদিপ ২*; মোস্তাফিজুর রহমান ১৯/০, হাসান মাহমুদ ৪০/০, মেহেদি হাসান মিরাজ ৪৩/১, সাকিব আল হাসান ৩৬/৫, এবাদত ৪৭/৪)

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit