সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

জঙ্গিবাদ ও সন্ত্রাস সৃষ্টি করেছে বিএনপি: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি মানুষ খুন করে। এটা তাদের কাজ। এই চট্টগ্রামেও তারা গ্রেনেড হামলা করেছে। জঙ্গিবাদ ও সন্ত্রাস সৃষ্টি করেছে বিএনপি।

চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
 
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে স্থানীয় নেতাদের বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় জনসভা। মঞ্চে উপস্থিত আছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জনসভা সঞ্চালনা করছেন।

প্রধানমন্ত্রীর আগমনে গোটা চট্টগ্রাম নগরীজুড়েই উৎসবের আমেজ। সকাল থেকেই বিভিন্ন উপজেলা, থানা পর্যায় থেকে বাস, অটোরিকশা, নৌকা, স্টিমারসহ নানা বাহনে পলোগ্রাউন্ডে এসে জমায়েত হয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

শেখ হাসিনার জনসভার স্থলকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। নেতাকর্মীদের সভাস্থলে প্রবেশ করানো হচ্ছে কঠোর তল্লাশিতে। মূল সভাস্থলের আগে আটটি তল্লাশি চৌকি বসানো হয়েছে।

কিউএনবি/অনিমা/০৪.১২.২০২২/বিকাল ৪.২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit