বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

গুপ্তচরবৃত্তির জন্য টিকটক ব্যবহার করা হতে পারে, উদ্বেগ এফবিআইয়ের

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহার করা হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রধান ক্রিস্টোফার রে। শুক্রবার মিশিগান ইউনিভার্সিটিতে তিনি এ কথা জানান। এফবিআই প্রধান বলেছেন, এ জিনিসগুলো (টিকটক) এমন একটি সরকারের হাতে রয়েছে যারা যুক্তরাষ্ট্রের মূল্যবোধকে গুরুত্ব দেয় না। এ ছাড়াও তাদের (চীন) এমন একটি মিশন রয়েছে, যা যুক্তরাষ্ট্রের সর্বোত্তম স্বার্থের সঙ্গে খুবই বিরোধপূর্ণ।

তাই যুক্তরাষ্ট্রের উদ্বিগ্ন হওয়া উচিত বলে জানিয়েছেন তিনি। গত মাসেও এফবিআই প্রধান একই ধরনের ঝুঁকি নিয়ে আলোচনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন, চীনা সরকার তাদের ভিডিও শেয়ারিং অ্যাপ ব্যবহারকারীদের ডিভাইসগুলো প্রভাবিত বা নিয়ন্ত্রণ করতে পারে। রে মার্কিন আইন প্রণেতাদের বলেছেন, লাখ লাখ ব্যবহারকারীর ডাটা সংগ্রহ নিয়ন্ত্রণ করতে চীনা সরকারের টিকটক বা তাদের অ্যালগরিদম ব্যবহার করার সম্ভাবনা রয়েছে।

টাইম ম্যাগাজিন অনুসারে, চীনের জাতীয় নিরাপত্তা আইনে দেশটিতে কর্মরত বেসরকারি সংস্থাগুলোকে অনুরোধ করা হলে সরকারকে তাদের তথ্য সরবরাহ করতে হবে। ছয় বছর আগে টিকটক চালু হওয়ার পর থেকে অ্যাপটির নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ অব্যাহত রয়েছে। এদিকে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে সর্বাধিক ডাউনলোড করা অ্যাপের তালিকায় টিকটকের অবস্থান শীর্ষে। চলতি বছরের জুলাই মাসে মার্কিন কর্তৃপক্ষের পূর্ববর্তী অনুসন্ধানের জবাবে টিকটক ইঙ্গিত করেছিল, যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবহারকারীদের সমস্ত ডাটা এখন মার্কিন কম্পানি ওরাকল পরিচালিত যুক্তরাষ্ট্রভিত্তিক সার্ভারে সংরক্ষণ করা হয়েছে।

বাজফিডে টিকটকের একটি নিবন্ধে করা দাবি নিশ্চিত করে যে কম্পানিটির চীনভিত্তিক কর্মীরা মার্কিন ব্যবহারকারীদের ডাটাতে প্রবেশ করতে পারে। কিন্তু এর জন্য শুধু কম্পানির যুক্তরাষ্ট্রভিত্তিক নিরাপত্তা দলের তত্ত্বাবধানে শক্তিশালী সাইবার নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং অনুমোদিত প্রটোকলের প্রয়োজন হয়। সংস্থাটি মার্কিন সিনেটরদের কাছে পুনর্ব্যক্ত করেছে যে চীনা কমিউনিস্ট পার্টি (সিসিপি) কখনো মার্কিন ব্যবহারকারীদের ডাটার জন্য অনুরোধ করেনি। তারা বলেছে, ‘আমরা সিসিপিকে মার্কিন ব্যবহারকারীর ডাটা সরবরাহ করিনি, যদি চাওয়া হয় তাও আমরা দেব না। ’

টিকটক কর্মকর্তারা আরো বলেছেন, অ্যাপটির মূল প্রতিষ্ঠান বেইজিংভিত্তিক টেক জায়ান্ট বাইটড্যান্সের প্রকৌশলীরা প্ল্যাটফর্মের অ্যালগরিদমগুলোতে কাজ করতে পারে। তবে নতুন প্রটোকল নিশ্চিত করে যে তারা শুধু ওরাকলের কম্পিউটিং পরিবেশে কাজ করবে এবং ব্যবহারকারীদের ডাটা বের করবে না।

সূত্র : এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit