সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

সাবেক সংসদ সদস্য এবিএম গোলাম আর নেই

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : সাবেক মন্ত্রী ও সচিব এবং কুমিল্লা-৪, (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম গোলাম মোস্তফা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৮।

শনিবার রাত সাড়ে ৯ টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন বলে তার ব্যক্তিগত সহকারী আক্তার হোসেন রোববার সকালে নিশ্চিত করেছেন।

এবিএম গোলাম মোস্তফা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তিনি প্রয়াত শিক্ষামন্ত্রী মফিজউদ্দিন আহমেদের দ্বিতীয় পুত্র।

এবিএম গোলাম মোস্তফা ১৯৩৪ সালের ২ ফেব্রুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৪ ও ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষা শেষ করে পাকিস্তানের সিভিল সার্ভিসে বেশ কয়েকটি পদে দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশের প্রথম বেতন কমিশনের সদস্যসহ ১৭ বছর ৭টি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় পর্টিতে যোগ দিয়ে তিনি ১৯৮৮ সালে জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী এবং বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লার দেবিদ্বার থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

 

সূত্র: বাসস

 

কিউএনবি/অনিমা/০৪.১২.২০২২/দুপুর ১.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit