শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে পাটের ফলন ও দাম দুই-ই ভালো, স্বস্তিতে কৃষকেরা॥ ফুলবাড়ী উপজেলায় কোরিয়ান মার্শাল আর্ট তায়কোয়ানডো এর শুভ উদ্ভোধন॥ ফুলবাড়ীতে আউশের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে॥ এশিয়ান গেমসে নজরে থাকবেন যেসব তারকা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান এআইয়ের ভুল বার্তা, অল্পের জন্য রক্ষা পেল চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন যারা কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত

ঢাবিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৪৩ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় যোগাযোগ বৈকল্য বিভাগের উদ্যোগে ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনভিত্তিক পদক্ষেপ : প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা’ প্রতিপাদ্যকে ধারন করে আজ ০৩ ডিসেম্বর ২০২২ শনিবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০২২ পালন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন।
যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারপার্সন তাওহিদা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, যোগাযোগ বৈকল্য বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রেনিং কো-অর্ডিনেটর ড. মাজহারুল মান্নান এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব এরশাদ হোসেন খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের সহকারী অধ্যাপক শারমীন আহমেদ। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে সকল ক্ষেত্রেই সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকার এসব ব্যক্তিদের জন্য নানামূখী উদ্যোগ ও প্রয়াস গ্রহণ করে কাজ করছে। মূল ধারায় সম্পৃক্ত করতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দিকে বিশেষভাবে নজর দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবাধ চলাচল ও শিক্ষাসহ সর্বক্ষেত্রে অংশগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবন্ধীবান্ধব নানান উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে।পরে উপাচার্য দিবসটি উপলক্ষ্যে আয়োজিত ‘প্রতিবন্ধী দিবস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা’ এবং বিশেষ শিশুদের অংশগ্রহণে ‘অংকন প্রতিযোগিতায়’ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

কিউএনবি/অনিমা/০৪.১২.২০২২/দুপুর ১২.১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit