শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

গোল্ডেন বুট: দৌড়ে আছেন যারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : ফিফার কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ। শেষ ষোলোতে খেলছে কোন কোন দল তাও প্রায় নির্ধারিত হয়ে গেছে। বিশ্বকাপের অন্যতম আকর্ষণ গোল্ডেন বুট কে পাবেন, সে নিয়েও নানা জল্পনা কল্পনা চলছে। শেষ পর্যন্ত কে পাবেন সোনার বুট? 

এখন পর্যন্ত লড়াইয়ে এগিয়ে চারজন। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, ইংল্যান্ডের মার্কাস রাশফোর্ড, নেদারল্যান্ডসের কোডি গাকপো ও ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়ার গোল তিনটি। এর মধ্যে ভ্যালেন্সিয়ার দল বিদায় নেওয়ায় তার আর গোল বাড়িয়ে নেওয়ার সুযোগ নেই, যা আছে বাকি তিন জনের । 

দুই গোল নিয়ে এখনো দৌড়ে আছে লিওনেল মেসি সহ আরও ১১ জন। এদের মধ্যে সৌদি আরবের দাওসারি, ইরানের তারেমি বাদ পড়ে গেছে। মেসি কাল পেনাল্টি মিস না করলে অবশ্য তার গোলও হতো তিন। তবে মেসিসহ ব্রুনো ফার্নান্দেজ, রিচার্লিসন, অলিভিয়ের জিরুরা সুযোগ পাচ্ছেন নকআউটে বাড়িয়ে নেওয়ার।

গোল ও অ্যাসিস্ট মিলে হিসেব করলে সবার ওপরে এমবাপ্পে ও ব্রুনো। ব্রুনো দুই গোলের সাথে দুই অ্যাসিস্ট, আর এমবাপ্পে তিন গোলের সাথে অ্যাসিস্ট একটি। 

কিউএনবি/অনিমা/০১.১২.২০২২/বিকাল ৩.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit