শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

৭৮, ৮৬ বিশ্বকাপের তৃতীয় ম্যাচেও পেনাল্টি মিস করেছিল আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৪২ Time View

স্পোর্টস ডেস্ক : ১৯৭৮ সালে ১১তম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় আর্জেন্টিনার পাঁটি শহরের ছয়টি ভেন্যুতে। ১-২৫ জুন অনুষ্ঠিত সেই বিশ্বকাপে মোট ১৬টি দেশ অংশ নেয়। ২৫ জুন ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস। আর্জেন্টিনা ৩-১ গোলের ব্যবধানে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের শিরোপা প্রথমবারের মতো ঘরে তোলে। ১৯৭৮ সালের সেই বিশ্বকাপের তৃতীয় ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন মারিও কেম্পেস।

এরপর ১৯৮৬ সালের বিশ্বকাপের তৃতীয় ম্যাচেও পেনাল্টি মিস করেছিলেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। ফিফা বিশ্বকাপের ১৩তম এই আসরটি মেক্সিকোতে অনুষ্ঠিত হয়। ১৯৮৬ সালের ৩১ মে থেকে ২৯ জুন পর্যন্ত অনুষ্ঠিত সেই বিশ্বকাপে অংশগ্রহণ করে ২৪টি দেশ। বিশ্বকাপের এই আসরের দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে আর্জেন্টিনা। দলের নেতৃত্ব দেন দিয়েগো ম্যারাডোনা।  

আর এবার ২০২২ সালের বিশ্বকাপেও তৃতীয় ম্যাচে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি। ম্যাচ শেষে ফিফার টুইটারে সেই ১৯৭৮, ১৯৮৬ বিশ্বকাপের কথা স্মরণ করিয়ে একটি পোস্ট করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, সেই দুই বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ম্যারাডোনা, মারিও কেম্পেস পেনাল্টি মিস করেছিলেন। সেই দুই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এখন সমর্থকদের প্রশ্ন, তাহলে কি এবারও শিরোপা জয়ের পথেই হাঁটছে আর্জেন্টিনা?

বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় কাতার বিশ্বকাপে ৯৭৪ স্টেডিয়ামে পোল্যান্ডের মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচে ২-০ গোলে পোল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় দলটি। চলে গেছে শেষ ষোলোতে। গ্রুপসেরা হওয়ায় দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সকে এড়িয়েছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে মেসিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

 

 

কিউএনবি/আয়শা/০১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit