শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

গাড়ি ভাঙচুর মামলায় হাজিরা দিলেন মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীর ম্যাজিস্ট্রেট কোর্টের (সিএমএম) বিচারক তোফাজ্জল হোসেনের আদালতে হাজিরা দেন তিনি।

মির্জা ফখরুলের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের জানান, আদালতের কিছু সীমাবদ্ধতার কারণে মামলার অভিযোগ গঠনের পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালে মিন্টো রোডে প্রধান বিচারপতির বাসবভনের সামনে সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল আজ ১ ডিসেম্বর। শুনানি শেষে দিন পেছানো হয়েছে।

অন্যদিকে, মতিঝিলে ২০১৫ সালে গাড়ি ভাঙচুরের মামলায় সিএমএম আদালতে হাজিরা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান।

কিউএনবি/অনিমা/০১.১২.২০২২/দুপুর ২.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit