বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

শুধু জয় নয়, পোল্যান্ডের ম্যাচ দিয়ে নতুন রেকর্ড মেসির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার এই ম্যাচে অল্পের জন্য খলনায়ক বনে যাওয়ার তকমা থেকে বেঁচে গেছেন দলের অন্যতম তারকা খেলোয়াড় লিওনেল মেসি।

যে ম্যাচে জয় না পেলে বিশ্বকাপ থেকেই ছিটকে যেত দল, সেই ম্যাচে পেনাল্টি মিস করেন ফুটবলের অন্যতম মহাতারকা মেসি। এতে ভীষণ অনিশ্চিয়তার মধ্য পড়ে আর্জেন্টিনা। তবে শেষ পর্যন্ত দুই গোলের জয় পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে নিজেদের জায়গা নিশ্চিত করেছে মেসির দল।

এই ম্যাচে শুধু জয়-ই নয়, আর্জেন্টিনার হয়ে একটি রেকর্ডও গড়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি এখন তার। প্রয়াত দিয়েগো ম্যারাডোনার ২১ ম্যাচ খেলার রেকর্ড পেছনে ফেলেছেন তিনি। পোল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ ছিল মেসির বিশ্বকাপ ক্যারিয়ারের ২২তম ম্যাচ।

কিউএনবি/অনিমা/০১.১২.২০২২/সকাল ১১.০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit