শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম

বিএনপি নেতা ব্যারিস্টার অসীম ও ৭ জনের হাইকোর্ট থেকে আগাম জামিন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৬৮৬ Time View

ডেস্কনিউজঃ বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, টিভি টকশো পারফর্মার ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম সহ ৭ জনকে আজ ৩০ নভেম্বর বুধবার হাইকোর্ট ধানমন্ডি থানার দায়েরকৃত মামলায় আগাম জামিন দিয়েছেন। ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম হাইকোর্টের একজন বিজ্ঞ আইনজীবী বিধায় তিনি ৮ সপ্তাহের জামিন লাভ করেছেন। অন্যান্য ৭ জন ৬ সপ্তাহের জামিন লাভ করেছেন। হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলাম এর বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।

জামিন প্রাপ্ত অন্যান্যরা হলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, ধানমন্ডি থানার ১৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি নজরুল ইসলাম দিলা,বর্তমান সিনিয়র সহ-সভাপতি আবু নাসের চৌধুরী লিটন, সাবেক থানা যুবদল সভাপতি ও বিএনপি যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন বাদল, ওয়ার্ড ছাত্রদলের সাবেক সেক্রেটারি ও বর্তমান বিএনপি যুগ্ম আহবায়ক, মহিউদ্দিন আহমেদ রাজিব ও থানা শ্রমিক দল সেক্রেটারি শাজাহান মাঝি।

ব্যারিস্টার অসীম সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার সালেহ আকরাম, এডভোকেট জাব্বার, এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার সম্রাট, এডভোকেট সোমা, এডভোকেট জাকির, এডভোকেট ইকবাল সহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রমুখ আইনজীবীগণ।

উল্লেখ্য গত ২৮শে নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬ টায় বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীমের ধানমন্ডির বাসায় ধানমন্ডি থানার পুলিশ প্রায় ২ ঘন্টা ব্যাপী তল্লাশি চালায়। বাসার কেয়ারটেকার, ড্রাইভার সহ ৫ জনকে পুলিশ গ্রেফতার করে। একই দিন দিবাগত রাতে ধানমন্ডি থানায় ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম সহ বিএনপির ২৬ জন নেতাকর্মী ও অজ্ঞাত নামাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা নং ২৫/২২।

ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম সহ সকল আসামীগণের বিরুদ্ধে ধানমন্ডি থানা ১০৯, ১৪৩,১৪৭,১৪৮,১৪৯,১৫০,৩০৭,৩৩২,৩৫৩ ধারা সহ বিস্ফেরক দ্রব্য আইনের ৪ ধারা মোতাবেক মামলা দায়ের করেন।

ব্যারিস্টার নাসির উদ্দীন অসীমের বাসায় পুলিশী তল্লাশি,তচনছ,ভাংচুর ও নিরীহ ব্যক্তিদের গ্রেফতারের প্রতিবাদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র ক্ষোভ প্রকাশ করে এক বিবৃতি প্রদান করেছেন। এছাড়াও ধানমন্ডি- নিউমার্কেট থানা বিএনপির পক্ষ থেকে ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম সহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গত দুদিন ব্যাপী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কিউএনবি/বিপুল/ ৩০.১১.২০২২/ সন্ধ্যা ৭.২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit