মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান : রিজভী দরিদ্র হাজং পরিবারকে নতুন ঘর দিলেন : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ফুলবাড়ীতে নিজ পুকুরের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায় প্রতিপক্ষরা॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ আগস্টের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত

আয়াতুল্লাহ খামেনির ভাগ্নি ফরিদেহ মোরাদখানি গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ভাগ্নি ফারিদা মোরাদখানিকে গ্রেফতার করা হয়েছে। ফারিদাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই মাহমুদ মোরাদখানি। এক টুইট বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেন। খবর দ্য ডন ও সিএনএনের

ফরিদেহের ভাই মাহমুদ মোরাদখানি বলেন, বিশ্বের স্বাধীন মানুষেরা আমাদের পাশে দাঁড়ান। আপনাদের দেশের সরকারকে বলুন, যেন তারা এই শিশু হত্যাকারী ইরানি শাসকদের সমর্থন দেওয়া বন্ধ করে। এই সরকার না ধর্মীয় রীতিনীতিতে বিশ্বাস করে, না কোনো আইন বা নিয়ম মানে। যেভাবেই হোক তারা ক্ষমতা টিকিয়ে রেখে চলেছে।

তিনি আরও বলেন, বিশ্ব দেখছে, কীভাবে ইরানের মানুষ খালি হাতে সাহসের সঙ্গে খারাপ শক্তির বিরুদ্ধে লড়ছে। নিজের জীবন দিয়ে এই ভারি দায়িত্ব পালন করে চলেছে। এই শাসকগোষ্ঠী হাজারো মানুষকে হত্যা করেছে। তাই তাদের সমর্থন দেওয়া বন্ধ করতে হবে।

এর আগে, নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে ইরানে চলা বিক্ষোভে অংশ নেওয়াদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর ভূমিকার কড়া সমালোচনা করেছেন ফরিদেহ। তিনি বলেছিলেন, পুলিশের এমন আচরণের জবাবে তেহরানের সঙ্গে গোটা বিশ্বের সম্পর্ক ছিন্ন করা উচিত।

কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit