শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

দুই সহোদরসহ তিন ফিলিস্তিনিকে ইসরায়েলি বাহিনীর হত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দুই সহোদরসহ তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার রামাল্লা এবং হেবরনে এই ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত দুই সহোদর হলো- জাওয়াদ এবং জাফর রিমায়ি। তাদের বয়স ২২ ও ২১ বছর।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, পশ্চিম রামাল্লাহর কাফর-ইন গ্রামে ইসরায়েলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়। এতে দুই ভাই নিহত হন।

ফিলিস্তিন কর্তৃপক্ষের বেসামরিক বিষয়ক মন্ত্রী হুসেইন আল শেখ এই হত্যাকাণ্ডকে ‘ঠাণ্ডা মাথায় হত্যা’ হিসেবে অভিহিত করেছেন।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তাদের সেনারা গ্রামে অভিযানে গিয়ে আক্রমণের শিকার হয়। সেনাদের দিকে আগুনের গোলা (ফায়ারবোম্ব) এবং রকেট ছোড়া হয়। সেনারা পাল্টা গুলি করে। তবে ঘটনা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে ইহুদি বাহিনী।

অন্যদিকে হেবরনে ইসরায়েলি সেনাদের অভিযানের সময় মুফিদ খলিল নামে এক ফিলিস্তিনিকে হত্যা করা হয়। তার মাথায় গুলি করা হয়। এই ঘটনায় আরও ৮ জন আহত হন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে,  এই ফিলিস্তিনি তাদের দিকে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ এবং রকেট ছোড়ে। সূত্র: আল জাজিরা  

কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit