বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বাঁচা-মরার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের মুখোমুখি ইরান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : শেষ ষোলো নিশ্চিতের লড়াইয়ে আজ চারটি ম্যাচ। বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে লড়বে ইংল্যান্ড ও ওয়েলস। আহমেদ বিন আলি স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। একইসময় খেলা হবে ইরান ও যুক্তরাষ্ট্রেরও। 

এর আগে, রাত ৯টায় ভিন্ন ভিন্ন মাঠে খেলবে ইকুয়েডর-সেনেগাল; আর স্বাগতিক কাতার ও নেদারল্যান্ডেস।

বাঁচা-মরার লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েলস। ইংলিশদের বিপক্ষে জিততেই হবে ওয়েলসকে; সঙ্গে পক্ষে আসতে হবে গ্রুপের অন্য ম্যাচের ফলও। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ড্রয়ে শুরু হয়েছিল ওয়েলসের এবারের বিশ্বকাপ। পরের ম্যাচে তারা হেরে বসে ইরানের কাছে। টিকে থাকার লড়াইয়ে কঠিন সমীকরণে ইংল্যান্ডের মুখোমুখি প্রতিবেশি ওয়েলস। 

দোহার আল থুমামা স্টেডিয়ামে বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে ইরান ও যুক্তরাষ্ট্র। ২২ বছর পর পরস্পরের বিপক্ষে খেলতে যাচ্ছে তারা। প্রতিপক্ষের শক্তি-সামর্থ্য সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই বললেই চলে। দুই ড্রয়ে তৃতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের পয়েন্ট ২ আর এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানেই ইরান। এ ম্যাচের ফলাফলই নির্ধারণ করে দিবে তাদের বিশ্বকাপ মিশন।

এদিকে, শেষ ষোলো নিশ্চিত করার ম্যাচে ইকুয়েডরের সামনে সেনেগাল। বিশ্ব সেরার মঞ্চে এবারই প্রথম একে অন্যের বিপক্ষে খেলবে দুই দল। ম্যাচে জিততে হবে সেনেগালকে; ড্র করলেও হয়তো সম্ভাবনা থাকবে, যদি অন্য ম্যাচে নেদারল্যান্ডসকে দুই বা তার বেশি গোলে হারায় কাতার। আর সেনেগালের সঙ্গে ড্র করলেই নকআউট পর্বের টিকিট পাবে ইকুয়েডর। হেরে গেলেও সম্ভাবনা থাকবে দলটির। সেক্ষেত্রে ডাচদের বড় ব্যবধানে হারতে হবে স্বাগতিক কাতারের কাছে।

গ্রুপ এ-তে টেবিলের শীর্ষে থাকা নেদারল্যান্ডসের প্রতিপক্ষ স্বাগতিক কাতার। টানা দুই ম্যাচে হেরে আসর থেকে প্রথম দল হিসেবে ছিটকে যায় কাতার। দুই ম্যাচ শেষে ডাচদের পয়েন্ট ৪। তবুও শঙ্কা রয়েছে শেষ ষোলো নিশ্চিত নিয়ে। শেষ এই ম্যাচে ড্র কিংবা জয় এই লক্ষ্য মাথায় রেখেই খেলতে হবে নেদারল্যান্ডসকে।

কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit