বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

‘২০২৪ সালেও শেখ হাসিনার বিজয় নিশান উড়িয়ে ঘরে ফিরবো’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২৭৭ Time View

ডেস্ক নিউজ : টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি বলেছেন, আমি আওয়ামী লীগের কোনো নেতা ও কর্মী নই, আওয়ামী লীগের কামলা। ২০১৫ সালের ১৮ অক্টোবর সম্মেলনের মাধ্যমে শেখ হাসিনা আমাকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করেছিলেন। তারপরও দলকে আরও সুসংগঠিত করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দলীয় মনোনয়ন পেয়ে বাসাইল সখীপুর আসন বঙ্গবন্ধুর কন্যাকে উপহার দিয়েছি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ঠিক ২০২৪ সালেও শেখ হাসিনার বিজয় নিশান উড়িয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ।

রবিবার সন্ধ্যায় সখিপুর উপজেলা মাঠে আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ মাঠে সখিপুর সম্মিলিত নাগরিক মঞ্চ এই অনুষ্ঠানের আয়োজন করে। জোয়াহেরুল ইসলাম বলেন, যে সংগঠনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই দল তথা আওয়ামী লীগের ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ইশতেহার ছিলো গ্রাম হবে শহর। সেই লক্ষ্যে বাসাইল-সখীপুর মানুষের বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, আমি আপনাদের মাঝে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বা এমপি হিসেবে আসি না। শেখ হাসিনার কামলা হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত টাঙ্গাইল গড়েছি। তারই ধারাবাহিকতায় বাসাইল-সখীপুরের সার্বিক উন্নয়ন করে যাচ্ছি। আমি আপনাদের মাঝে আমার বাবা-মাকে খুঁজে পাই। তাই আমি কোনোদিন নেতা বা কর্মী হিসেবে নয়, কামলা হিসেবে আপনাদের পাশে সারাজীবন থাকতে চাই।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভ‚ঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।

বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম এমপি দ্বিতীয়বার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদ। এতে স্বাগত বক্তব্য রাখেন সখিপুর পৌরসভার মেয়র ও সখিপুর সম্মিলিত নাগরিক নাগরিক মঞ্চের সভাপতি আবু হানিফ আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সখিপুর সম্মিলিত নাগরিক নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল আলীম মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শামসুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপির সহধর্মিণী রওশনারা খান কহিনুর, মেয়ে ডা. জাকিয়া ইসলাম জ্যোতি, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সর্দার আজাদ, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ তারেক মাহমুদ পুলু, জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit